1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

দেশছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

সামাজিক যোগাযোগমাধ্যমে আইন উপেদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে লাইভে আসেন তিনি। কথা বলেছেন, গুঞ্জনসহ বিভিন্ন ইস্যু নিয়ে।

লাইভে আসিফ নজরুল দাবি করেছেন, বিদেশ চলে যাচ্ছেন বলে যে কথা ছড়িয়েছে তা গুজব। আর দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে ব্যস্ত থাকায় তিনি মিডিয়াতে আসতে পারছেন না। লাইভে তিনি বলেন, ‘আন্দোলনের বিরোধীপক্ষ গুজব ছড়িয়ে ছাত্র-জনতার অর্জন ও নতুন বাংলাদেশ গড়ার পথে বাধা সৃষ্টির জন্য জনমনে অহেতুক প্রশ্ন সৃষ্টি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি বিভিন্নভাবে জানতে পারলাম বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আমি জানতে পারলাম, আমি কেন মিডিয়াতে অনুপস্থিত। আমাকে নিয়ে বিশেষ জল্পনা-কল্পনা ছড়ানো হচ্ছে। কেউ কেউ এমন আজগুবি কথাও বলছেন আমি নাকি বিদেশে চলে যাচ্ছি।’

আইন উপেদেষ্টা বলেন, ‘আমি সবাইকে আশ্বস্ত করতে চাই—এ ধরণের কোনো পরিকল্পনা আমার নেই, এমনকি চিন্তাও আমার মাথায় নেই। এ ধরনের গুজব, গুঞ্জন ও আজগুবি তথ্য যারা ছড়াচ্ছেন, এটা হচ্ছে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে বিপ্লব সংগঠিত হয়েছে, সেটাকে বিভ্রান্ত করা, জনমনে অহেতুক প্রশ্ন সৃষ্টি করা হচ্ছে।’

আইন উপদেষ্টা বলেন, ‘আমি কয়েকদিন আগেও মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছি। তবে, এটা ঠিক, আমি এ মুহূর্তে মিডিয়াতে কম আসছি। কারণ আমার এত বেশি কাজ, আমি কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। এখন আমাকে কাজ করতে হবে। কাজেই আমাকে ফোকাস করতে হবে। আমার আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কাজ চলছে। এ নিয়ে কোনো অগ্রগতি থাকলে আপনাদের জানিয়ে দেব। আর এসব গুজব-গুঞ্জন যারা ছড়াচ্ছে, এটা ঠিক না। বরং, রাষ্ট্র সংস্কারের জন্য আপনাদের কোনো পরামর্শ থাকলে বলবেন। ভুল হলেও বলবেন। সম্পূর্ণ আজগুবি, একদম অবিশ্বাস্য, অকল্পনীয় তথ্য দেওয়ার তো কোনো মানে হয় না। চরিত্র হননের মতো। আশা করি, সকল বিভ্রান্তির অবসান ঘটবে আমার বক্তব্যের মাধ্যমে।’

জানা গেছে, ‘মুহাম্মদ রাকিব মোল্লা (Md Rakib Molla)’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গত শনিবার রাত সাড়ে ১১টায় ভিডিও পোস্ট করা হয়। ১ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হয়েছে। ‘পদত্যাগপত্র জমা দিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল শ্যার (স্যার)’ শিরোনামে ওই ভিডিওতে আসিফ নজরুলের পদত্যাগবিষয়ক কথা বলার সময় ওপরের ঠোঁট দেখানো হয়েছে, নিচের ঠোঁট অংশ দেখানো হয়নি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি