1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

দেশের মাটিতে নদীর জন্য বিশ্বখ্যাত চিত্রকর শাহাবুদ্দিন

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

 

স্বাধীনতা পদক ও ফ্রান্সের নাইট খেতাবে ভূষিত চিত্রকর শাহাবুদ্দিন আহমেদ দেশের নদ-নদী রক্ষায় শৈশবকাল থেকে মমত্ববোধ জাগ্রত করার কথা বলেছেন।

শুক্রবার বিকেলে রাজধানী ঢাকায় শিশু একাডেমি প্রাঙ্গণে ২৪ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উপলক্ষে নদী ও প্রকৃতি রক্ষার সংগঠন ‘নোঙর’ আয়োজিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ফ্রান্সে বসবাসরত এই বিশ্বখ্যাত মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী।

তিনি বলেন, বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে নদীকে বাঁচিয়ে রাখতে হবে। আর আজকের শিশুরা নদীর প্রতি মমতা নিয়ে বেড়ে উঠলে তারা আগামীতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় যত্নবান হবে, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিতে পারবে।

নোঙর চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আয়োজনে সহায়ক সংস্থা বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন। তিনি বলেন, দেশ এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা থাকলেই মানুষ সত্যিকারের শিল্পী হয়ে উঠতে পারে।

সভাপতি সুমন শামস নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এবং ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে এই চিত্রাংকনের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানান।

এ দিন আয়োজক ও সমবেত শিশুরা গত ১১ সেপ্টেম্বর শিল্পী শাহাবুদ্দিনের ৭৩তম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানায়। তিনিও নোঙর চেয়ারম্যান  শামসের হাতে একটি স্মারক তুলে দেন।

উল্লেখ্য এ বছরের ফেব্রুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শাহাবুদ্দিন, দ্য পেইন্টার দ্য ফাইটার’ শিরোনামে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি