1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী

মাগুরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

বিএনপি জামায়াতের রাজনীতি মানেই নৈরাজ্য, লুটপাট। বিএনপির কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। কর্মসূচির নামে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে সন্ত্রাসী করলে কঠিন হলে ব্যবস্থা নেওয়া হবে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপি জামাতের নৈরাজ্য সন্ত্রাসী মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। কোন অবস্থাতেই বিএনপি জামাতকে রাজপথে সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল ৪টায় মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন জনসভায় এ সব কথা বলেন, প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী, আসাদুজ্জামান খান কামাল এমপি।

তিনি আরো বলেন, আজকের এই উন্নয়ন জনসভায় এসে আমি অভিভূত। অনেক জেলায় জনসভায় গিয়েছি, মাগুরার মতো আওয়ামী লীগের এত সুসংবদ্ধ নেতাকর্মী খুব কম দেখেছি। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই সারাদেশে এত উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগের হাত ধরেই দেশের মানুষ ভালো থাকতে শিখেছে। বাংলাদেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট দেশে পরিণত হয়েছে বলে তিনি জানান।

মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম আবদুল ফাত্তাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন মাগুরা- ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু, জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সূর্যকান্ত বিশ্বাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল,
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ অন্যরা।

উন্নয়ন জনসভায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সহ লাখো মানুষের ঢল নামে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি