1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

দেশে ফেরার পথে ওমান প্রবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

 

পাঁচ বছর পর ওমান থেকে দেশে ফেরার পথে নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। মৃত মফিজুল হক (৪৭) উপজেলার ২নং চরপার্বতী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মিয়াজী পাড়া এলাকার সগির আলী মিয়াজী বাড়ির সামছুল হকের ছেলে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে ওমানের মাস্কাট বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। অপরদিকে প্রবাসীর এমন মৃত্যুর খবরে স্বজনদের কান্না-আহাজারিতে ভারী হয়ে ওঠেছে তার গ্রামের বাড়ি।

চরপাবর্তী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) মো.আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জীবিকার সন্ধানে মফিজুল হক ৫ বছর আগে ওমানে পাড়ি জমান। এর আগেও তিনি বিভিন্ন দেশে প্রবাস জীবন কাটান। ওমানে তিনি ডায়াবেটিস রোগে আক্রাস্ত হন। একপর্যায়ে তার একটি পায়ে পচন ধরে। বুধবার ভোর রাতের দিকে ওমানের কর্মস্থল থেকে তিনি দেশের উদ্দেশ্যে রওয়ানা দেন। বিমানবন্দরে পৌঁছলে মফিজুল গুরুত্বর অসুস্থ হওয়ায় কর্তৃপক্ষ পুনরায় তাকে ওমানের কর্মস্থলের বাসায় ফিরতে বলে। পরে তিনি বাসায় ফেরার পথে বিমানবন্দর এলাকায় গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের পরিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি