1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

দৌলতপুরে অগ্নিকান্ডে গৃহবধুর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

 

মানিকগঞ্জের দৌলতপুরে অগ্নিকান্ডে সমেজান(৫০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল ৫ টার দিকে দৌলতপুর উপজেলার জোন্তা গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে একটি ঘরসহ সকল আসবাসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩ থেকে ৪ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

অগ্নিকান্ডে নিহতের ছেলে সুমন জানান তার বাবা ঢাকায় ভ্যান চালান। সে ও তার মা বাড়িতে থাকেন। বুধবার বিকেলে সে খেলতে যায়। এসময় বাড়িতে আগুন ধরার সংবাদ পেয়ে এসে দেখি পুরো ঘর আগুন ধরে গেছে ও মা ঘরের ভিতরে আটকা পড়েছে। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেস্টা করেন। কিন্তু আগুন নিভাতে নিভাতে তাদের ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায় এতে তাদের ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয় এবং ঘরের ভিতর আটকে পরায় তার মা সমেজানের মৃত্যু হয়েছে।

প্রতিবেশী কোরবান আলী জানান বুধবার বিকেলে সুমনের মা সমেজান ঘরের ভিতর মোবাইল চার্জ দিতে যায়। এসময় বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে ঘরে আগুন ধরে যায়। গ্রামের সবাই মিলে পানি ঢেলে আগুন নিভাতে পারলেও ঘরের সব কিছু পুড়ে যায় ও সমেজান ভস্মিভূত হয়ে মারা যান।

জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন জানান, তার এলাকায় বুধবার বিকেলে অগ্নিকান্ডে একজন গৃহবধু মারা গেছেন। ভুক্তভোগী পরিবারকে ব্যক্তিগত ভাবে সাহায্য করা হবে।

দৌলতপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিকান্ডে একজন একজন গৃহবধু ঘরে আটক পড়ে মারা গেছে। বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুন লেগেছে বলা হলেও কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করা হবে ও ক্ষয়ক্ষতির পরিমাপ নির্ধারণ করা হবে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি )শফিকুল ইসলাম মোল্লা বলেন অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়েছিলো। ঘটনাটি অত্যান্ত মর্মান্তিক অগ্নিকান্ডে নিহত ওই নারী একই বাড়িতে ছিলেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি