সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কাপ্তান বাজার, ওয়ারী ও যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় ক্রয়-রশিদ ব্যতীত ডিম ক্রয় করে অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে বিক্রয়-রশিদ ব্যতীত অধিক মূল্যে ডিম বিক্রি করার অপরাধে ২৭টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১২,১৫,০০০/- (বারো লক্ষ পনেরো হাজার) টাকা জরিমানা প্রদান করেন।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে অধিক মূল্যে ডিম বিক্রি করে আসছিল।প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com