1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

দ.আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলে শুক্রবার দুটি গাড়ির মুখোমুখী সংঘর্ষে আটজন নিহত হয়েছে। এদের মধ্যে উচ্চ বিদ্যালয়ের সাত শিক্ষার্থী এবং এক চালক রয়েছে।  দেশটিতে সাম্প্রতিক সময়ে একের পর এক ভয়াবহ দুর্ঘটনার ক্ষেত্রে এটি সর্বশেষ ঘটনা। কর্তৃপক্ষ  এ কথা জানিয়েছে। জোহানেসবার্গ থেকে এএফপি এ খবর দিয়েছে।

সরকারি ও উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ভোরে উপকূলীয় ডারবান নগরীর প্রায় একশ’ কিলোমিটার উত্তরপূর্বে এন২ মহাসড়কে শিক্ষার্থীদের বহনকারী গাড়িটির একটি ট্রাকের সাথে জোরে ধাক্কা লাগে।

আইপিএসএস মেডিকেল রেসকিউ মুখপাত্র সামান্থা মেরিক এএফপিকে জানিয়েছেন, মুখোমুখী এ সংঘর্ষে গাড়িতে থাকা কিশোর বয়সী সাত শিক্ষার্থী এবং তাদের চালক নিহত হয়। এ ঘটনায় ট্রাকের চালকও মারাত্মকভাবে আহত হয়েছে।

কোয়াজুলু-নাটাল প্রাদেশিক সরকারি পরিবহন দপ্তরের এক বিবৃতিতে বলা হয়,

শিক্ষার্থীদের বহনকারী গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অন্য লেনে ঢুকে পড়ায় ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।

দক্ষিণ আফ্রিকা মহাদেশের সবচেয়ে উন্নত সড়ক নেটওয়ার্কগুলোর মধ্যে অন্যতম হলেও একেবারে দুর্বল সড়ক নিরাপত্তা ব্যবস্থা, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দেশটিতে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৬,৪০০ জনের বেশি মানুষ প্রাণ হারায়।

গত আগস্টে জোহানেসবার্গের প্রায় ১৮০ কিলোমিটার উত্তরপূর্বে মিডেলবার্গের কাছে স্কুল

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি