
২০ সেপ্টেম্বর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাব- ১০ ও র্যাব- ০৮ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে মাদারীপুর জেলার ডাসার থানার মামলা নং-০৩(০৯)২৩, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১)/৩০ ধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ ইদ্রিস হাওলাদার (৫০) আটক করে। ইদ্রিস হাওলাদার বরিশাল জেলার গৌরনদীর মৃত আব্দুল কাদের হাওলাদারের ছেলে। গ্রেফতারকৃত ইদ্রিস হাওলাদার এর দেয়া তথ্যমতে একই মামলার প্রধান আসামি মোঃ দুলাল হাওলাদার (৩০)‘কে রাজধানী ঢাকার আশুলিয়া থানাধীন বালুরমাঠ এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামিরা উক্ত মামলা রুজুর পর থেকে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।