1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

নকল পণ্য তৈরিকারীদের ব্যাপারে তথ্য দিতে অনুরোধ ডিবি প্রধানের

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪

 

যারা নকল স্যালাইন, শিশু খাদ্য ও বিভিন্ন পণ্য তৈরি করছে তাদের ব্যাপারে কোনো ধরনের তথ্য থাকলে তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) জানাতে অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার (৮ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিজ অফিসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ভেজাল পণ্য তৈরি করে বিক্রি করা তো একটি অপরাধ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান (ভোক্তা অধিকার, বিএসটিআই) তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। যারা শিশুর নকল খাবার তৈরি করবে, নকল স্যালাইন তৈরি করবে তাদের লাইসেন্স আছে কিনা, অনুমোদন আছে কিনা এটা কিন্তু জানার অধিকার একজন নাগরিকেরও আছে। তারাও তাদের জিজ্ঞেস করতে পারে।

ডিবি প্রধান আরও বলেন, এলাকার লোকজন তাদের না ধরুক অন্তত আমাদের তথ্য দিলে এটাও আমাদের জন্য সহায়ক হবে। তাহলে আমরা তাদের গ্রেফতার করতে পারব। এজন্য আমি সকলকে অনুরোধ করব যারা নকল ড্রিঙ্কস, জুস, ফ্রু্টো বানাচ্ছে, লবণ চিনি মিশিয়ে নকল স্যালাইন তৈরি করছে, তাদের ব্যাপারে তথ্য দিলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

তিনি বলেন, যারা ঘরে বসে নকল ড্রিংস, জুস, পানীয় তৈরি করছে তাদেরকে জিজ্ঞাসাবাদের দায়িত্ব যেমন অন্য সংস্থার আছে, আইনশৃঙ্খলা বাহিনীরও আছে। নাগরিকেরও আছে। সকলে সচেতন হলে সকল অসাধু ব্যবসায়ীদের ধরতে সুবিধা হবে।

উল্লেখ্য, সম্প্রতি মতিঝিলসহ রাজধানীর বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে নকল স্যালাইন তৈরিকারী কয়েকটি চক্রকে গ্রেফতার করেছে ডিবি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি