1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

নটরডেমিয়ান সোসাইটি অব জবি নির্বাহী কমিটি নির্বাচনের রোডম্যাপ প্রকাশ

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

 

নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৫-২০২৬ সেশনের রোডম্যাপ প্রকাশ করেছে।

শুক্রবার (২৪ শে অক্টোবর) উপদেষ্টা মন্ডলীর সাথে বৈঠক শেষে এই তথ্য জানান সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মামুন ভূইয়া। তিনি জানান “নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতি বছর গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাহী কমিটি গঠন করে। এতে সংগঠনের সদস্য ও যারা নির্বাচনে অংশগ্রহণ করে সকলের মধ্যে এক ধরনের আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয় যার মাধ্যমে অন্যান্য সংগঠন ও অনুপ্রাণিত হয়।”

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ছয় কমিটির নির্বাচন কমিশন গঠন করা হয়েছে যেখানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজ করবে ফিন্যান্স বিভাগের ২০১৫-২০১৬ সেশনের মনিরুল ইসলাম রাজন। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ই নভেম্বর ২০২৫, সকাল ৯:৩০ থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত।

প্রধান নির্বাচন কমিশনার জানায় এবার প্রায়ই ৫০০ ভোটারের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোট দিতে পারবে শুধুমাত্র জবি ১৫ থেকে ২০ তম আবর্তনের শিক্ষার্থীবৃন্দ যারা নটরডেম কলেজ ঢাকা থেকে পাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত আছে। কার্যনির্বাহী কমিটিতে অংশ নিতে পারবে জবি ২০ তম আবর্তনের সদস্যবৃন্দ।

২০২৪- ২০২৫ সেশনের কমিটির সভাপতি ছিলো জহিরুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক তায়েবুর রহমান। দুজনই জবি ১৫ তম আবর্তনের শিক্ষার্থী ছিলো।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি