1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

নবাবপুরের একটি বাড়ি থেকে ছয়টি ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

রাজধানীর নবাবপুর রোডের একটি বাড়ি থেকে ৬টি ককটেল ও কেরোসিন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

এর আগে রাত পৌনে ১২টার পর র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে জানিয়েছিলেন, নবাবপুর রোডের ওই বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। এরপরই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এক একটি দল ওই বাড়িটি ঘিরে ফেলে।
র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়ি থেকে ৬টি ককটেল ও কেরোসিন উদ্ধার করেছে।

র‌্যাব জানায়, দেশের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থিতিশীল করতেই এই বিস্ফোরক দ্রব্য আনা হয়ে থাকতে পারে। সামনের অবরোধে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষে এ গুলো সংরক্ষণ করে থাকতে পারে সরকার বিরোধীরা। এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান

এদিকে, চতুর্থ দফায় বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দুই দিনের অবরোধে ১৪টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রোববার থেকে আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা সিটিতে ৮টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, সাভার, ফরিদপুর) ৩টি, বরিশাল বিভাগে (বরিশাল সদর) ১টি, রাজশাহী বিভাগে (নাটোর) ১টি, রংপুর বিভাগে (দিনাজপুর) ১টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় ১১টি বাস, ২টি নসিমন ও ১টি ট্রাক পুড়ে গেছে

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি