প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৮:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৪, ১:৫৪ পূর্বাহ্ণ
নাজিরা বাজারে আগুন

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার এলাকার একটি দোকানে আগুন লেগেছে। রোববার রাত সাড়ে ১২ টার দিকে নাজিরা বাজারের বিউটি লাচ্ছির পাশের দোকানে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার কয়েক মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত পৌনে একটার দিকে আগুন পুরোপুরি নিভে যায়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে তা জানার চেষ্টা করছে ফায়ার সার্ভিস।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com
Copyright © 2026 নিউজ ওয়াচ বিডি. All rights reserved.