
আজ (৩১শে ডিসেম্বর) নিউজ ওয়াচ বিডি’র ভারপ্রাপ্ত সম্পাদক, কবি ও লেখক হাবিবুর রহমান বাবুর শুভ জন্মদিন।দিনটি উপলক্ষে রাত বারোটা এক মিনিটে নিউজ ওয়াচের খিলগাঁও এর অফিসে ঘরোয়া পরিসরে কেক কেটে জন্মদিনের শুরুর সময়’টি উদযাপন করা হয়। এ সময় নিউজ ওয়াচ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
জন্মদিনে নিউজ ওয়াচ পরিবারের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়। এ প্রসঙ্গে নিউজ ওয়াচের নির্বাহী সম্পাদক ফাতেমা আক্তার বলেন আজ আমাদের ভারপ্রাপ্ত সম্পাদকের শুভ জন্মদিন। জন্মদিনে আমরা তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি। সেই সাথে সকলের কাছে তার জন্য দোয়ার আবেদন করছি।
এ সময় হাবিবুর রহমান বাবু প্রতিষ্ঠানের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠান শেষে সকলেই একসাথে মিষ্টিমুখ করেন।