1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

নিখোঁজের তিন দিন পর আমবাগানে গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

 

রাজশাহীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর মাসুদা পারভীন ওরফে ইভা (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে নগরের মৌলভী বুধপাড়া এলাকার একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাসুদার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর থেকে মাসুদার স্বামী মো. দুর্জয় পলাতক। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন।

নিহত মাসুদা পারভীন রাজশাহী নগরের মেহেরচণ্ডী পূর্ব পাড়া এলাকার ইকবাল হোসেনের মেয়ে। তার স্বামী দুর্জয়ের বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার কানপাড়া এলাকায়। স্ত্রীকে নিয়ে তিনি রাজশাহী নগরের দায়রাপাক এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে মৌলভী বুধপাড়া এলাকার ওই আমবাগান থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন সেখানে গিয়ে মরদেহটি দেখতে পান। খবর পেয়ে মতিহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।

মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, নিহত গৃহবধূর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে বাগানে ফেলে রাখা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী দুর্জয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি