1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

নিখোঁজ শিক্ষার্থী দীপেন চাকমার মরদেহ উদ্ধার 

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

 

২৪ ঘণ্টা পর নিখোঁজ শিক্ষার্থী দীপেন চাকমার মরদেহ উদ্ধার
কাপ্তাই হ্রদে নিখোঁজ দশম শ্রেণির শিক্ষার্থী দীপেন চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১টা ৫মিনিটে শহরের রাজবাড়ি ঘাটের কাছাকাছি হ্রদ থেকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

বুধবার (৪ জুন) দুপুরে বন্ধুদের সাথে কাপ্তাই হ্রদের বনবিহার ঘাট থেকে রাজবাড়ি ঘাটে সাঁতরে পার হওয়ার সময় হ্রদের মাঝামাঝি গিয়ে ডুবে যায় দীপেন চাকমা।

ডুবে যাওয়ার পরপরই নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরিদলসহ স্থানীয় ডুবুরিরা সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তাকে উদ্ধারে অভিযান পরিচালনা করলেও উদ্ধার করা সম্ভব হয়নি।

সন্ধ্যা হয়ে যাওয়ায় গতকাল উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকে আবারো সম্মিলিতভাবে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আবদুল মান্নান আনসারী বলেন, গতকাল উদ্ধার অভিযান স্থগিত করার পর আজ সকাল থেকেই আমরা আবারো ভিকটিমকে উদ্ধারে অভিযান শুরু করি।

আজ ১টা ৫ মিনিটে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হই আমরা। সকল প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি