প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৭:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৩, ২:১৩ পূর্বাহ্ণ
নিপা

নিপা
-হাবিবুর রহমান বাবু
মনে কি পড়ে নিপা
তোমার জন্মদিনে
রজনীগন্ধা, গোলাপ, বেলি
তোমায় দিতাম কিনে
গোলাপ গুজে তোমার খোঁপায়
আমার কাছে এসে
দেখতো আমায় কেমন লাগছে
বলতে তুমি হেসে
এই দিনটি খুবই বিশেষ
ছিল তোমার কাছে
জন্মদিনের হাজার স্মৃতি
আমি রেখেছি বুকের মাঝে
ত্রিশ বছরের সংসার
আর পাঁচ বছরের প্রেমে
পঁয়ত্রিশ টি বসন্ত মোদের
বাধা আছে এক ফ্রেমে
তোমার চলে যাওয়ারও
প্রায় বছর কয়েক হলো
তোমায় ছাড়া একলা আমার
জীবন এলোমেলো
আজও বছর ঘুরে প্রতিবারই
তোমার জন্মদিন আসে
সময় কাটাই দাঁড়িয়ে/বসে
তোমার কবরের পাশে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com
Copyright © 2026 নিউজ ওয়াচ বিডি. All rights reserved.