1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ওভারটেক করতে গিয়ে বাস খাদে পড়ে ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২১ জুলাই) ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সরাইলের কুট্রাপাড়া এলাকার একটি ব্যাগ ফ্যাক্টরিতে আশুগঞ্জ থেকে একটি বাস প্রতিদিন শ্রমিক নিয়ে আসে।

সোমবার (২১ জুলাই) সকালে শ্রমিক নিয়ে আসার সময় ফ্যাক্টরির কাছাকাছি এসে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায় বাসটি।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে জেলা সদর হাসপাতালে ১৯ জন আহত রোগীকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক।

খাঁটিহাতা হাইওয়ে থানার এসআই মো. সজীব মিয়া জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের জেলা হাসপাতাল পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি