1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

নির্বাচনী হাওয়া  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

মনোনয়ন ফরম কেনা নিয়ে বরিশাল-৫ আসনে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এই আসনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও বর্তমান এমপি জাহিদ ফারুকের মধ্যে মনোনয়ন লড়াই চলছে। জাহাঙ্গীর কবির নানক ঢাকা-১৩ আসনেও ফরম উঠিয়েছেন। এখানে এমপি সাদেক খান ও নানক অনুসারীদের পৃথক শোডাউন অব্যাহত আছে।

এ ছাড়াও মাদারীপুর-২ ও ৩ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। মাদারীপুর-২ আসনে শাজাহান খানের সঙ্গে তার মনোনয়ন লড়াই চলছে। তাদের অনুসারীরা ব্যাপক শোডাউনের মাধ্যমে এলাকা সরগরম করে রাখছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মো. আখতার হোসেন মনোনয়ন ফরম নিয়েছেন।

তবে ঢাকা-৭ আসনের বর্তমান এমপি হাজী সেলিম নিজেরটা বাদ দিয়ে ছেলে সোলায়মান সেলিমের জন্য মনোনয়ন ফরম উঠিয়েছেন। এ নিয়ে ঢাকা-৭ আসন ব্যাপক সরগরম।
ঢাকা-১০ আসনে সব সময় হেভিওয়েট প্রার্থীরা মনোনয়ন পেয়ে আসছেন। এবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এ আসনে মনোনয়ন চান। একই আসনে মনোনয়ন চাইছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকিরসহ আরও বেশ কজন শক্তিশালী প্রার্থী। এ ছাড়াও রাজধানীর প্রবেশদ্বার ঢাকা-১৪, ঢাকা-১৮, ঢাকা-৪ ও ৫ আসনেও লড়াই চলছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি