
সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তফসিল ঘোষণার পরে সারাদেশে আনন্দ মিছিল করছে বাংলাদেশ আওয়ামী লীগ। পাশাপাশি অবরোধ সমর্থনকারীরা বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে।
কক্সবাজারে আ.লীগের আনন্দ মিছিল,বিএনপির বিক্ষোভ।সিলেটে বিএনপির মিছিলে গুলি, আটক ২।রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা, চার পুলিশ সদস্য আহত।গাজীপুরে রেললাইনে বাঁশ ফেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।বরগুনায় আ.লীগের আনন্দ মিছিল, ছাত্রদলের সড়ক অবরোধ।চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড়ে একটি ট্রাক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। টঙ্গীতে বিএনপির মশাল মিছিল।