1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

নির্বাচন ছাড়া কেউই ক্ষমতায় আসুক এটা আওয়ামী লীগ চায় না-শেখ সেলিম এমপি

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেনছেন, নির্বাচনে কোন কারচুপি হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচন ছাড়া কেউই ক্ষমতায় আসুক এটা আওয়ামী লীগ চায়না। সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে। নির্বাচনের কোন বিকল্প নেই।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী প্রচারের অংশ হিসাবে নিজস্ব বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলে তিনি।

বিএনপির নির্বাচন বর্জন বিষয়ে এক প্রশ্নের জবাবে শেখ সেলিম বলেন, এখন আবার অসহযোগ দিচ্ছে বিএনপি। অসহযোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু। কোথায় খেঁজুর গাছ আর কোথায় কঁচু গাছ। অসহযোগের নামে অরাজকতা ও বিশঙ্খলা সৃষ্টি করার পায়তারা করা হচ্ছে।

শেখ সেলিম বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার স্থায়ীত্ব করছে। স্থায়ীত্ব যাতে না হয় সেই জন্য ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু সংবিধান ডিঙ্গিয়ে কোন কিছু হবে না। খুন করে গণতন্ত্র হয় না। ট্রেনে আগুন দিয়ে মানুষ মেরে গণতন্ত্র হয় না।

বুদ্ধিজীবীদের উদ্দেশ্য করে শেখ সেলিম বলেন, যে সব বুদ্ধিজীবী গণতন্ত্র গণতন্ত্র করে তারা কি কেউ মুক্তিযুদ্ধ করেছে? যারা বিবৃতি দেয় তার বাবারাও মুক্তিযুদ্ধ করে নাই।বাইরের কোন দেশ আমাদের দেশের মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না বঙ্গবন্ধু সেটা করে গিয়েছিলেন।বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানবতা কোথায় আজ লগ্নিত হচ্ছে। মানবতা লংঘিত তো বিএনপিই করছে। খালেদা জিয়ার অবরোধ তো চলছেই।

বিএনপিকে উদ্দেশ্য করে শেখ সেলিম আরো বলেন, প্রত্যেক নির্বাচনে নতুন নতুন কর্মি বেরিয়ে আসে। আর নির্বাচনে না আসলে নতুন কর্মি সৃষ্টি হবে না। ভাসানী যেমন এক সময়ে নিশ্চিহ্ন হয়ে গেছে, আগামীতে বিএনপিও নিশ্চিহৃ হয়ে যাবে।রাজনীতিতে ভুল করলে এই-ই হবে। আগামীতে বিএনপি বলে কোন সংগঠন ছিলো এটা ভবিষ্যত বংশধরেরাও জানবেনা।

মতবিনিময় সভায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জি.এম সাহাবুদ্দিন আজম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারন সম্পাদক আবু সিদ্দিক সিকদার প্রমূখ উপস্থিত ছিলেন। #

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি