প্রতি বছরের মতো এবারও নেত্রকোণায় চলছে দিনব্যাপী ২৮ তম বসন্তকালীন সাহিত্য উৎসব। নেত্রকোণার সাহিত্য সমাজ নামে একটি সংগঠন এই উৎসবের আয়োজন করেছে।
শুক্রবার সকালে নেত্রকোণা শহরের মোক্তার পাড়ার বকুলতলায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বসন্তকালীন সাহিত্য উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক ড.আব্দুল্লাহ আল -মাসুম। দিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে বসন্তবরণ, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সহ নানা আয়োজন।
আয়োজকেরা জানিয়েছেন, এই উৎসবে প্রতিবছর শিল্প সাহিত্যের বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদানের জন্য একজন কবি সাহিত্যিক কে 'খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার দেওয়া হয়।
এর ধারাবাহিকতায় এবছর ২৮তম এই পুরস্কার পাচ্ছেন কবি,গদ্যশিল্পী ও সাংবাদিক হাসান হাফিজ।
নেত্রকোণা সাহিত্য সমাজ ২৭বছর ধরে নেত্রকোণার কৃতি সন্তান দুই বাংলার প্রখ্যাত সাহিত্যিক প্রয়াত খালেকদাদ চৌধুরীর নামে এই পুরস্কার দিয়ে আসছে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com