1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা শুভসংঘের সহায়তায় নতুন স্বপ্ন দেখছেন নেত্রকোনার ৪০ নারী আইসিসিবিতে বৃষ্টি উপেক্ষা করে ক্রেতাদের ভিড় পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর আধিপত্যের সূচনা যেভাবে রাজউকের আবাসনে মাদকের আড্ডা, দখল ও চাঁদাবাজির প্রতিবাদ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হ**ত্যা: চট্টগ্রাম থেকে সিএনজিচালক গ্রে*প্তার, উ*দ্ধার আইফোন এক ছাতার নিচে ক্রিকেট ও ফুটবল, মাঠে নামছে বিশ্ববিদ্যালয় দল আবাসন খাতের টেকসই উন্নয়নে নীতিগত সহায়তা ও সহজ শর্তে ঋণের দাবি ব্যবসায়ীদের মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী প্রণোদনা ঋণ বিতরণে ধীরগতি, দ্রুত আবেদন নিষ্পত্তির দাবি সন্ত্রাস-চাঁদাবাজি কেন ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ

নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬ পেলেন সাংবাদিক হাবিবুর রহমান বাবু

মাহমুদ ইউসুফ সাগর
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬

 

সাংবাদিকতায় নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার- ২০২৬ অর্জন করলেন নাগরিক টেলিভিশনের রিপোর্টার হাবিবুর রহমান বাবু। ১৯ জুলাই রবিবার সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী এম, নাজিমুদ্দিন আল আজাদ হাবিবুর রহমান বাবু’কে এই বিশেষ সম্মাননাটি তুলে দেন।

এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের প্রভাষক ড. মোঃ মনসুর আলী, শিক্ষাবিদ অধ্যাপক রোকেয়া বেগম’সহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে ১৭ জুলাই কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার ২০২৬ সালের নির্বাহী কমিটির নির্বাচনে সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান বাবু। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ১৭ জুলাই অনুষ্ঠিত ভোটগ্রহণে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি এ পদে বিজয়ী হন।

হাবিবুর রহমান বাবু দীর্ঘ এক যুগ ধরে সাংবাদিকতা পেশায় নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করে আসছেন। বর্তমানে তিনি নাগরিক টেলিভিশনের রিপোর্টার হিসেবে কর্মরত। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তিনি স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ লাভ করেন। গত ১১ জুলাই রাজধানীর ইআরএফ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক বিচারপতি জয়নাল আবদীন তার হাতে এ সম্মাননা তুলে দেন।

সম্মাননা পাওয়ার পর তিনি বলেন, “সম্মান দেওয়ার মালিক মহান আল্লাহ। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। সাংবাদিকতায় অর্জিত এই সম্মান আমি আমার বাবা-মা’কে উৎসর্গ করছি।”

সাংবাদিকতার পাশাপাশি লেখালেখিতেও তিনি পরিচিত মুখ। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ‘শাড়ি পড়ে এসো’ এবং উপন্যাস ‘ফেরার পথে’ পাঠকমহলে প্রশংসিত হয়েছে। এছাড়া তিনি ইয়ুথ জার্নালিস্ট’স ফোরাম, বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

হাবিবুর রহমান বাবুর এ সফলতায় টেলিভিশনের সহকর্মী, কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক পশুভাকাঙ্খীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি