1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

নোয়াখালীতে গণপূর্তের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

নোয়াখালীর জেলা শহর মাইজদীর আলোচিত নোয়াখালী সুপার মার্কেট সংলগ্ন গণপূর্তের শতকোটি টাকার ৬৫ শতক জায়গা দখলমুক্ত করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন। দুই ঘন্টাব্যাপী এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব ও সুধারাম মডেল থানার একদল পুলিশ।

জানা যায়, হকার্স মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের নামে জেলা প্রশাসনের আদেশ অমান্য করে গণপূর্ত বিভাগের শতকোটি টাকার সরকারি জায়গায় নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমেটেডের সভাপতি একরাম উল্যাহ ডিপটির তদারকিতে মার্কেট নির্মাণের কাজ চালানো হয়। খবর পেয়ে গত ১১ সেপ্টেম্বর ঘটনাস্থলে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। কিন্ত জেলা প্রশাসনের কর্মকর্তারা চলে যাওয়ার তারা পুনরায় কাজ শুরু করে। এরপর জেলা প্রশাসন মঙ্গলবার দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে এ জায়গা দখলমুক্ত করেন।

নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমেটেডের সভাপতি একরাম উল্যাহ ডিপটি বলেন, আমার কোন কথা নেই। আমি তদারকি করেছি সত্য। প্রেসক্লাবে বসে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু ভাই সকল সাংবাদিককে বিষয়টি অবহিত করে। এটা নিয়ে আপনি চেয়ারম্যান আর মেয়রের সাথে কথা বলেন।

নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, আমরা প্রেসক্লাবে সবার সাথে বসেছি। এটা নিয়ে আলোচনা হয়েছে। তবে এটা কোনো জবর দখল নয়। এটা গণপূর্তও দেয়নি, জেলা প্রশাসনও দেয়নি। তারা আপাতত কয়েক মাসের জন্য সেখানে ব্যবসাটা করবে। তারপর তারা আবার তাদের নিজের জায়গায় চলে যাবে।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, জায়গা আমাদের দখলেই ছিল। অবৈধ ঘর গুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি