1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ সেই দুর্নীতিবাজ জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! রিয়েল ক্যাপিটা গ্রুপের “RCG বর্ষপূর্তি মেলা-২০২৬”-এর শুভ উদ্বোধন হকার সমস্যা সমাধানে প্রয়োজন পরিকল্পিত পুনর্বাসন

নোয়াখালীতে ডাকাত সন্দেহে আটক- ৪

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে দেশীয় অস্ত্রসহ ৪ ব্যক্তিকে ডাকাত সন্দেহে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। এ সময় ১টি চাইনিজ কুড়াল, ২টি ছোরা, ১টি পুরাতন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, একই দিন ভোর রাতের দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের হাসেমের দোকান এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মতিপুর গ্রামের পানিওয়ালা বাড়ির মো.সেলিমের ছেলে মো.রনি (২০) একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কালিতারা গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে আজমুল হোসেন ফরহাদ (২০), অশ্বদিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মিজানুর রহমানের ছেলে জীবনুর রহমান ওরফে জীবন (২১) ও নোয়াখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের শফিক মিয়ার বাড়ির শফি উল্যার ছেলে আক্তার হোসেন রনি (৩৫)।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারে উপজেলার চর এলাহী ইউনিয়নের সীমান্তবর্তী ১নম্বর ওয়ার্ডের স্থানীয় লোকজন ৪ ব্যক্তিকে ডাকাত সন্দেহে আটক করে রাখে। ডাকাতির প্রস্ততিকালে তাদের স্থানীয়রা আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়দ্রত চাকমা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি