
নোয়াখালীর বেগমগঞ্জে লক্ষ্মীপুরগামী একটি মাইক্রোবাস
নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের ৭ জন নি/হ/ত হয়েছেন।
আজ বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পূর্ব চন্দ্রগঞ্জের জগদিশপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই ঢাকা বিমানবন্দর থেকে তাদের এক নিকট আত্মীয়কে বরণ করতে গিয়েছিলেন বলে জানা যায়।
আর একটু পরেই তারা বাড়ি পৌঁছে যেতেন বলে জানান স্থানীয়রা। কিন্তু কে জানতো আর কখনই তাদের ফেরা হবে না!