1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

নৌপরিবহন অধিদপ্তরকে বদলে দিলেন কমডোর শফিউল বারী

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
Oplus_131072

১৮০ দিনের কর্মসূচির বাস্তবায়নে নৌপরিবহন অধিদপ্তরে নতুন গতি। কমডোর শফিউল বারীর নেতৃত্বে ৮০ শতাংশ কার্যক্রম অটোমেশন, স্বচ্ছতা ও জবাবদিহিতায় বড় পরিবর্তন। ডিজিটাল সেবায় রূপান্তর, লাইটার ভেসেল ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং জনবান্ধব প্রশাসনের নতুন দিগন্ত।

সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অন্যতম লক্ষ্য ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দক্ষতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মান উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নে নৌপরিবহন অধিদপ্তর গ্রহণ করেছে একাধিক কার্যকর উদ্যোগ। মহাপরিচালক কমডোর শফিউল বারীর গতিশীল নেতৃত্বে অধিদপ্তরের দীর্ঘদিনের প্রচলিত কার্যক্রমে এসেছে আধুনিক ব্যবস্থাপনার ছোঁয়া। অটোমেশন, ডিজিটাল সেবা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জবাবদিহিমূলক প্রশাসনের মাধ্যমে নৌপরিবহন অধিদপ্তর এগিয়ে যাচ্ছে নতুন পথে।

নৌপরিবহন অধিদপ্তর দেশের নৌ নিরাপত্তা, নৌযান নিবন্ধন, জরিপ ও পরিদর্শন, নাবিকদের প্রশিক্ষণ ও সনদায়ন এবং আন্তর্জাতিক মেরিটাইম মানদণ্ড বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকে। বর্তমান নেতৃত্বে অধিদপ্তরের প্রধান লক্ষ্য হচ্ছে— “দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া।”

অটোমেশনে পরিবর্তনের বড় অধ্যায়

নৌপরিবহন অধিদপ্তরের কার্যক্রম আধুনিকায়নের অন্যতম বড় পদক্ষেপ হলো ব্যাপক অটোমেশন কার্যক্রম। বর্তমানে অধিদপ্তরের প্রায় ৮০ শতাংশ কার্যক্রম অটোমেশনের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে সেবা প্রদানের ক্ষেত্রে সময় কমছে, কমছে মানুষের ভোগান্তি এবং বৃদ্ধি পাচ্ছে প্রশাসনিক স্বচ্ছতা।

অধিদপ্তরে চালু হয়েছে পিএমআইএস, ডিএমএস ও এএমএস ব্যবস্থা। এসব ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের তথ্য ব্যবস্থাপনা, নথি সংরক্ষণ এবং সম্পদ ব্যবস্থাপনা ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। এতে সিদ্ধান্ত গ্রহণ আরও দ্রুত ও কার্যকর হচ্ছে।

একই সঙ্গে নাবিকদের জন্য ডিজিটাল আইডি কার্ড, সার্ভিস বুক ম্যানেজমেন্ট সিস্টেম এবং ই-সনদ ব্যবস্থা চালুর ফলে সেবাগ্রহীতারা ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য ও সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

লাইটার ভেসেল ব্যবস্থাপনায় শৃঙ্খলা

নৌপথে পণ্য পরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে লাইটার ভেসেল ম্যানেজমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে লাইটার জাহাজ পরিচালনা, বরাদ্দ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত হবে এবং দীর্ঘদিনের বিভিন্ন জটিলতা কমবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নৌ বাণিজ্যের গতি বাড়াতে এবং বন্দরকেন্দ্রিক পণ্য পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করতে এই ধরনের প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নৌ নিরাপত্তা ও আইন প্রয়োগে কঠোর অবস্থান

নৌ নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন ও আইন প্রয়োগ কার্যক্রম জোরদার করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে অধিদপ্তরের পরিদর্শকরা ৯ হাজার ৮০০টি নৌযান পরিদর্শন করেন। নৌ আইন লঙ্ঘনের ঘটনায় ৩ হাজার ১২০টি মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া নদীবন্দর এলাকায় ৪৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৬৫ দশমিক ৬০ লাখ টাকা জরিমানা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

আন্তর্জাতিক মেরিটাইম অঙ্গনে বাংলাদেশের অগ্রগতি

কমডোর শফিউল বারীর নেতৃত্বে নৌপরিবহন অধিদপ্তর আন্তর্জাতিক সহযোগিতা ও স্বীকৃতি অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে মেরিটাইম শিক্ষা ও সনদায়নের পারস্পরিক স্বীকৃতি চুক্তির ফলে বাংলাদেশি নাবিকদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের আংটাগ রিপোর্ট অনুযায়ী প্রথমবারের মতো বাংলাদেশ জাহাজ মালিকদের তালিকায় ৩৫তম অবস্থানে উঠে এসেছে, যা দেশের নৌ খাতের সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি।

স্বচ্ছতা ও জনবান্ধব সেবার নতুন সংস্কৃতি

সংশ্লিষ্টরা বলছেন, কমডোর শফিউল বারীর নেতৃত্বে নৌপরিবহন অধিদপ্তরে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কাজের সংস্কৃতিতে। প্রযুক্তির ব্যবহার, নিয়মিত মনিটরিং, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্বশীল প্রশাসনের কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রমে গতি এসেছে।

আগামী দিনে মেরিটাইম সিঙ্গেল উইন্ডো, ডস ই আর পি, ই-এস আই ডি, মেরিন কোর্ট ম্যানেজমেন্টে সিস্টেম এবং সমন্বিত নৌযান ডাটাবেজ বাস্তবায়নের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ স্মার্ট মেরিটাইম প্রশাসন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

সরকারের ১৮০ দিনের কর্মসূচির মূল দর্শন—দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়ন—বাস্তবায়নে নৌপরিবহন অধিদপ্তরের বর্তমান উদ্যোগগুলো একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠছে। কমডোর শফিউল বারীর নেতৃত্বে প্রযুক্তিনির্ভর ও আধুনিক নৌ প্রশাসনের এই অগ্রযাত্রা বাংলাদেশের নৌপরিবহন খাতে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি