1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

পঞ্চাশ কেজি গাঁজাসহ ৪ জন আটক

মো. হাবিবুর রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

 

প্রায় পনেরো লক্ষ টাকা মূল্যমানের ৫০ (পঞ্চাঁশ) কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। বৃহস্পতিবার মাদক পাচারের উদ্দেশ্যে ঢাকার যাত্রাবাড়ী থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নাম মো. আব্দুল মালেক (৩২), মো. জাহাঙ্গীর আলম (৪০), মো. ফখরুল ইসলাম (৪৩) ও নজরুল ইসলাম নজির (৫৫) বলে জানা যায়। এ সময় তাদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত ১টি পিকআপ, ১টি মোটরসাইকেল, ৫৫টি প্লাস্টিকের ক্যারেট, ৫টি কাঁধব্যাগ, ৫টি মোবাইল ফোন ও নগদ- ৪,৩৫০/- টাকা জব্দ করা হয়।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় ঢাকা-মাওয়াগামী রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। একটি দ্রুতগামী মোটরসাইকেল ও একটি পিকআপ (উল্লেখিত) র‌্যাবের চেক পোষ্টের সামনে পৌছালে উপস্থিত র‌্যাব সদস্যরা মোটরসাইকেল ও পিকআপটি থামিয়ে মোটরসাইকেল ও পিকআপে থাকা ৪ জন আরোহিকে জিজ্ঞাসাবাদ করলে তারা মাদকের বিষয়টি অস্বীকার করে। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কাছে মাদকদ্রব্য আছে বলে স্বীকার করে তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি