1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ

পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা ও ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

 

চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর প্রচারণার গাড়ি বহরে হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ও ক্যাম্প ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাশিয়াশ ইউনিয়নের বুধপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

এর আগে গত সোমবার ও মঙ্গলবার দু’দিনে আরও বেশ কয়েকটি নির্বাচনী ক্যাম্প, ঈগল প্রতিকের সমর্থকদের মারধর সহ গাড়ির ভাঙচুরের অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী, অপর দিকে স্বতন্ত্র প্রার্থী ও তিনবারের সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী সহ একাধিক প্রার্থীরাও মাটে প্রচারনায় রয়েছে। গাড়ি ও ক্যাম্প ভাঙচুর ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

হুইপ সামশুল হক চৌধুরীর প্রধান সমন্বয়ক নাজমুল করিম চৌধুরী সারুন বলেন, গত সোমবার বিকালে কর্মী-সমবেশে যাওয়ার পথে বাইপাস মোড় ও হাবিলাসদ্বীপ, পাঁচুরিয়া এলাকায় হুইপ সামশুল হক সমর্থকদের পিটিয়েছে নৌকার সমর্থকরা। গত সোমবার রাতে জিরি ফকিরা মসজিদ এলাকায় তাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে গত মঙ্গলবার সন্ধ্যায় শান্তিরহাট, কুসুমপুরা নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে । বাকখাইন এলাকায় তাদের একটি প্রচার গাড়ি ভাঙচুর করে। এ সময় প্রচার গাড়িতে থাকা চালককে মারধর করে । ভাটিখাইন ইউনিয়ন এলাকায় আওয়ামী লীগ নেতা ইব্রাহিমকে মারধর ও ছাত্রলীগ নেতা বিপুল শীলকে হুমকি দেয়া হয়। বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টার ছিড়ে ফেলে। এসব ঘটনায় তারা থানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করেছেন।

অন্যদিকে আওয়ামী লীগ নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলামের প্রধান সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ বলেন , স্বতন্ত্র প্রার্থীরা পটিয়াকে উত্তপ্ত করছে। নৌকার প্রার্থীর পক্ষ থেকে এসব বিষয় এসপি, ডিআইজি ও ওসিকে জানানো হয়েছে । স্বতন্ত্র প্রার্থীর নৌকার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছে। বঙ্গবন্ধু ও নৌকার প্রশ্নে আপোষ হতে পারে না। এরপরও এসব বিষয় নিয়ে যাতে পারস্পরিক ভুল বুঝাবুঝি না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নেজাম উদ্দিন জানান, এ ঘটনার খবর পেয়ে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও চন্দনাইশ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ মুহিবুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূইয়া জনি, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান সহ পুলিশ ঘটনাস্হলে গিয়ে পরিদর্শন করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি