1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

পথচারী ও রোজাদারের মাঝে রাইট টক বাংলাদেশের ইফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

 

জনপ্রিয় সামাজিক সংগঠন “রাইট টক বাংলাদেশ” এর পক্ষ থেকে দেড় শতাধিক পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার উপহার দেয়া হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) ১৮ রমজান বিকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই ইফতার সামগ্রী বিতরণ করে রাইট টক বাংলাদেশ এর সদস্যরা।

ইফতার উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা,চেয়ারম্যান ও সাংবাদিক আল আমিন এম তাওহীদ, সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার জলি, সহ-সভাপতি আরিফুল হক, তানবীরুল রিপন, ছালদার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথি সাধক, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রোহিত রওশন, আবুল বাশার শামীম, শান্তা আক্তার, কোষাধ্যক্ষ রাকিব হোসেন শাওন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জান্নাতুন মনি, দপ্তর সম্পাদক কামরুল হাসান মেহেদী, ক্রীড়া সম্পাদক আরফাত সিদ্দিকী, গণযোগাযোগ সাদী আব্দুল্লাহ, ধর্ম সম্পাদক জহির রায়হান ও দুর্যোগ ত্রাণ সম্পাদক ইসরাফিল হোসেন এবং সহ-বিজ্ঞান সম্পাদক রাফসান আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাকিবুল হাসান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সিয়ামসহ থানার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

এসময় রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বলেন, এই সংগঠন আর্তমানবতার সেবায় নিয়োজিত। মানুষের উপকার করা হচ্ছে মহৎকাজ, এটার চেয়ে বড় সম্মানের কিছুই নেই। বাংলাদেশ যতদিন আছে রাইট টক ততদিন দেশ সেবায় কাজ করে যাবে। প্রতিটা নাগরিককে স্মার্ট নাগরিক গড়ে তুলতে এই রাইট টক বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করবে।
রাইট টক বাংলাদেশ সবসময় মানুষের কল্যাণে কাজ করছে জানিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার জলি বলেন, শুধু ইফতার উপহারই নয় যেকোন সময় দেশের মানুষের জন্য কাজ করার অঙ্গিকার নিয়ে রাইট টক বাংলাদেশ পাশে থাকবে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুললেও এই সংগঠন কাজ করে যাবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি