1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

পদ্মায় ডুবল ফেরি “রজনীগন্ধা”

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

বাল্কহেডের ধাক্কায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে গেছে। আজ বুধবার সকালে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডুবুরিরা ছয়জনকে জীবিত উদ্ধার করেছেন। এছাড়া চারজন সাঁতরে কূলে আসেন। তবে ফেরিচালকের সহকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডিজিএম খালেদ মাহমুদ নেওয়াজ জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরিটি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয় ফেরিটি।পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়। উদ্ধারকারী জাহাজ হামজাকে খবর দেওয়া হয়েছে। ফেরিতে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে। শুধু ফেরিচালকের সহকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সকাল সোয়া ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে রজনীগন্ধা ফেরি ডুবে যাওয়ার খবর পান তারা। এরপর আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে। এছাড়া ঢাকার সিদ্দিক বাজার থেকে আরও একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থানের উদ্দেশে রওনা দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা ছয়জনকে জীবিত উদ্ধার করেছেন। কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি