1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

পরিবহনে চাঁদাবাজির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

 

পরিবহনে সন্ত্রাস চাঁদাবাজি ও দখলদারিত্বের প্রতিবাদে মানববন্ধন করেছে বিকাশ পরিবহনের মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় পেজ ক্লাবের সামনে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বিকাশ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহরাব হোসেন বলেন, গত ৫ আগস্ট দেশ আর একবার স্বাধীন হয়েছে।

দেশ থেকে স্বৈরাচারীর বিদায় হয়েছে। কিন্তু আমাদের পরিবহন সেক্টরে এখনো সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলদার মুক্ত হয়নি।

সন্ত্রাসীরা প্রতিনিয়ত পরিবহন সেক্টর থেকে চাঁদা দাবি করছে চাদা তুলছে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে দেশে সকল নৈরাজ্য দুর্নীতিবাজ সকল বৈষম্যতা দূর করার জন্য।

তাই সরকারের কাছে আবেদন যত দ্রুত সম্ভব হয় পরিবহন সেক্টরে সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলদারিত্ব বন্ধের ব্যবস্থা করেন।

বক্তারা বলেন, এই সন্ত্রাস চাঁদাবাজিদের প্রতিহত করতে না পারলে পরিবহন সেক্টর টা ধ্বংসের কিনারায় গিয়ে দাঁড়াবে।
তাই এই অন্তবর্তী সরকারের কাছে অনুরোধ জানাবো পরিবহন সেক্টরে চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্তির ব্যবস্থা করুন।

মানববন্ধন শেষের দিকে বিকাশ পরিবহনের পরিচালক পরিচয় দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে মানববন্ধনকারীরা তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিকাশ পরিবহন লিমিটেড এর পরিচালক মোজাম্মেল হোসেন, জাকির হোসেন, গণধিকার পরিষদের রুবেল ও বিভিন্ন পরিবহনের নেতৃবৃন্দ ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি