1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

পরিবহন ব্যবস্থা বৃদ্ধির জন্য স্মারকলিপি,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,জবি

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বৃদ্ধির জন্য স্মারকলিপি প্রদান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জবি শাখা। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একাধিক বাস থাকলেও তা শিক্ষার্থীদের তুলনায় একেবারেই অপ্রতুল। বিশেষ করে দুপুর ১টার সময় শাহবাগগামী বাসে শিক্ষার্থীদের ভিড় ও ভোগান্তি চরমে পৌঁছে যায়।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) এই পরিস্থিতি নিরসনে বাংলাদেশে ছাত্র অধিকার পরিষদ, জবি শাখার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানান। আবেদনে জানানো হয়, মোট বাস সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দুপুর ১টার সময় শাহবাগগামী শাটল বাসের সংখ্যা বাড়ানোর।

দাবিসমুহ:
১.বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সংখ্যক বাস বৃদ্ধি করতে হবে।
২. দুপুর ১ টার সময় বিশেষভাবে শাহবাগগামী শাটল বাসের সংখ্যা বৃদ্ধি করতে হবে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কর্তৃপক্ষ আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করবে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী কাজী আহাদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে পর্যাপ্ত বাস না থাকায় চরম সমস্যায় পড়ছি। বিশেষ করে ১টার সময় শাহবাগগামী শাটল বাসের ভিড় অসহনীয় হয়ে যায়। তাই আজ আমরা আনুষ্ঠানিকভাবে বাস সংখ্যা বৃদ্ধির আবেদন জানিয়েছি।”

শিক্ষার্থীদের এই আবেদন পরিপ্রক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে, দুপুর ১টার সময় শাহবাগগামী আরও একটি শাটল বাস বাড়ানো হবে। এতে শিক্ষার্থীদের চাপ কিছুটা হলেও লাঘব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

শিক্ষার্থীরা এই আশ্বাসকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে তাদের মতে, শুধু একটি বাস বৃদ্ধি করলেই সমস্যার সম্পূর্ণ সমাধান হবে না। তারা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে, ফলে পরিবহন খাতে আরও বড় উদ্যোগ প্রয়োজন।

পরিশেষে, শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধাপে ধাপে বাস সংখ্যা বাড়াবে এবং শিক্ষার্থীদের পরিবহন সমস্যার স্থায়ী সমাধান করবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি