1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

পশুপ্রেমী শিক্ষিকাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

 

জাতীয় প্রেসক্লাবে দুই মার্চ সোমবার বিকেলে পশুপ্রেমী শিক্ষিকাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ভুক্তভোগী নাসরিন আক্তার তার লিখিত বক্তব্য বলেন,রাজধানীর ধানমন্ডি এলাকায় বেওয়ারিশ কুকুর-বিড়ালকে খাওয়ানো ও সেবা করার অপরাধে সৈয়দা নাসরিন আক্তার নামে এক স্কুল শিক্ষিকাকে প্রকাশ্যে হেনস্তা, অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী ধানমন্ডির বুলবুল ললিতকলা একাডেমির (বাফা) একজন শিক্ষিকা এবং একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।​এ ঘটনায় বিচার চেয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি নং-১২৩৬) করেছেন তিনি।​ঘটনার বিবরণ​সংবাদ বিজ্ঞপ্তিতে নাসরিন আক্তার জানান, তিনি দীর্ঘদিন ধরে ধানমন্ডি পশ্চিম এলাকার রাস্তাঘাটে থাকা ক্ষুধার্ত কুকুর ও বিড়ালকে নিজ খরচে খাবার এবং চিকিৎসা দিয়ে আসছেন। এলাকার অনেক বাড়ির মালিক তাকে এই কাজে উৎসাহ দিলেও গত ১৩ ফেব্রুয়ারি রাতে স্কুল থেকে ফেরার পথে তিনি নজিরবিহীন হেনস্তার শিকার হন।​তিনি অভিযোগ করেন, ধানমন্ডি ৭৬ নম্বর বাড়ির সামনে জাকির হোসেন সান্টু (৫৫) নামে এক ব্যক্তি তাকে গতিরোধ করেন এবংতুই-তোকারি সম্বোধন করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।

সান্টু তাকে হুমকি দিয়ে বলেন, “সব কুকুর-বিড়াল বস্তাবন্দি করে তোর ঘরে নিয়ে যা, এই এলাকায় আর কোনোদিন আসবি না। আসলে তোকে গুলি করে মারবো।”​অবরুদ্ধ ও প্রাণনাশের হুমকি​ভুক্তভোগী শিক্ষিকা জানান, তাকে প্রায় ৩৫ মিনিট রাস্তায় আটকে রেখে মানসিকভাবে নির্যাতন করা হয়। যখন তিনি নিজের অপরাধ জানতে চান, তখন অভিযুক্ত ব্যক্তি বলেন— এসব পশুকে খাবার দিয়ে বাঁচিয়ে রাখা ও তাদের চিৎকারে মানুষের ঘুমের সমস্যা হওয়াই নাসরিনের অপরাধ।

পরবর্তীতে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কাছে বিচার চাইলেও তারা নাসরিনকেই ওই এলাকায় আর না আসার জন্য চাপ প্রয়োগ করেন।​পূর্বের হামলা ও নিরাপত্তা শঙ্কা​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এর আগেও গত বছরের জুলাই মাসে একই কারণে সামীউল ইসলাম তারা নামে এক ব্যক্তি তাকে পথ আটকে হেনস্তা ও হত্যার হুমকি দিয়েছিলেন। বারবার এমন ঘটনায় নাসরিন আক্তার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।​
নাসরিন আক্তার বলেন, “আমি অবলা প্রাণীদের সেবা করি, এটা কি আমার অপরাধ? আমাকে যেভাবে প্রকাশ্যে অপমান ও হত্যার হুমকি দেওয়া হয়েছে, আমি তার সুষ্ঠু বিচার চাই।” তিনি গণমাধ্যম ও প্রশাসনের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি