1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

পানিতে ডুবে শিশুর মৃত্যু 

নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩

 

নাটোরের বাগাতিপাড়ায় নানার বাড়িতে এসে পানিতে ডুবে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার চিমনাপুর সাজিপাড়ায় এ ঘটনা ঘটে। শিশুটির নাম ওয়াফি ইসলাম সায়েম। সে রাজশাহীর দূর্গাপূর উপজেলার খাজখামার গ্রামের সুজন আলীর ছেলে। তার বাবা একজন মালদ্বীপ প্রবাসী। তিনি সাত মাস থেকে মালদ্বীপেই আছেন। হাসপাতাল ও স্বজনদের সূত্রে জানা যায়, শিশুটির মা মোছা. মিম বেগম গত বুধবার তার খালু বাগাতিপাড়ার চিমনাপুর গ্রামের মৃত ফকির শাহের ছেলে আব্দুল হাকিমের বাড়িতে শিশুটিকে সঙ্গে নিয়ে বেড়াতে আসেন । সেখান থেকে মজিবুর নামের এক আত্মীয়র বাড়িতে বিয়ের দাওয়াতে যান তিনি। ওই বাড়িতে নতুন জলমটর বসানোর জন্য সামান্য পানি ভর্তি গর্ত করে রাখা ছিল। শুক্রবার দুপুরে ওই গর্তের পানিতে পড়ে যায় শিশু সায়েম। স্বজনরা ডুবন্ত আসেম কে পানি থেকে তুলে দ্রুত বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রেজাউল করিম শিশুটিকে মৃত ঘোষনা করলেও স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স যোগে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক বাচ্চাটি  মৃত্যু ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে দয়ারামপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, যেহেতু শিশু সায়েমের বাবার বাড়ি রাজশাহী দুর্গাপুর তাই পরিবারের সবার সম্মতিক্রমে লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সেখানে প্রেরণ করা হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি