
আমি সাঈদা ভূঞা পাপিয়া। আমি ১৩/১৪ বছর ধরে ডিস্টাল মায়োপ্যাথি নামক এক বিরল রোগে আক্রান্ত। এই রোগে দিন দিন আমার পুরো শরীরের মাংসপেশিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, শারীরিক অক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, স্বাভাবিক চলাফেরা করার ক্ষমতা দিন দিন আমি হারিয়ে ফেলছি। বর্তমানে আমি তেমন একটা চলাফেরা করতে পারি না।
বাংলাদেশ ও ইন্ডিয়াতে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু আমার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হয়ে দিন দিন অবনতি হয়েছে। যেহেতু এটা বিরল রোগ, তাই বাংলাদেশ ইন্ডিয়াসহ অনেক দেশেই এই রোগের চিকিৎসা নাই। পরবর্তীতে আমি জানতে পারি, জাপানে ডিস্টাল মায়োপ্যাথি রোগের চিকিৎসা আছে। কিন্তু জাপান যেহেতু অত্যন্ত ব্যয়বহুল দেশ, তাই ওখানে চিকিৎসা খরচও অনেক বেশি। জাপানে আমার উন্নত চিকিৎসার জন্য প্রায় ৪০ (চল্লিশ) লাখ বা আরো বেশি টাকার মতো প্রয়োজন হতে পারে।
এতোদিন আমার হাজবেন্ডই আমার চিকিৎসার খরচ চালিয়েছে। কিন্তু ২০২২ এর ডিসেম্বরে তিনি স্ট্রোক করে মারা যায়। এরপর থেকেই আমি আর্থিকভাবে পুরোপুরি সমস্যায় পড়ে যাই। আর আমার পরিবার আমার ব্যয়বহুল চিকিৎসার খরচ চালাতে সম্পূর্ণভাবে অক্ষম। আমার হাসবেন্ডের মৃত্যুর পর আমি আমার ভার্সিটির বন্ধুদের আমার সমস্যার কথা জানাই।

আমার ভার্সিটির বন্ধুরাও আমার চিকিৎসার ফান্ডরেইজের জন্য চেষ্টা করতেছে। কিন্তু ওদের একার পক্ষে এতগুলো টাকার ফান্ডরেইজ করা সম্ভব হচ্ছে না। আপনারা যে কোনো পরিমাণ আর্থিক সহায়তা দিয়ে আমার পাশে থাকবেন।
আমার কাছে সহযোগিতার জন্য টাকা পাঠানোর মাধ্যমগুলোঃ
বিকাশ : 01670106337
নগদ : 01928283310
Bank : Janata Bank Limited
Branch : Mohammadpur Corporate/Dhaka Mohammadpur
A/C Name : Saida Bhuiyan Papia
A/C Number : 0000002350806
Routing Number : 135263341
Bank : The City Bank Ltd.
Branch : Dhanmondi
A/C Name : Saida Bhuiyan Papia
A/C Number : 2703253673001
Routing Number : 225261187