1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক ঘুষের টাকাসহ গ্রেফতার

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
Oplus_131074

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক ফারুক আহমেদকে ৫০ হাজার টাকা ঘুষসহ হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ কথা জানান।

দুদক জানায়, ‘গত ২০ নভেম্বর মিরানা মাহজাবিন সরকার নামের একজন সেবাগ্রহীতা পাসপোর্ট নবায়নের জন্য ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। নির্ধারিত ২৯ নভেম্বর পাসপোর্ট সংগ্রহ করতে গেলে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক ফারুক আহমেদ অভিযোগকারীর কাছে পাসপোর্ট নবায়ন করতে সরকারি ফির অতিরিক্ত ৫০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি নিয়ে মিরানা মাহজাবিন পাসপোর্টের সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ফারুক আহমেদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের পরামর্শ দেন।’

পরবর্তী সময়ে মিরানা মাহজাবিন সরকারের মোবাইল ফোনে ফারুক আহমেদের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড সংগৃহীত হয়, যেখানে ঘুষ চাওয়ার বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে।
এরপর আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক ফারুক আহমেদকে ৫০ হাজার টাকা ঘুষসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

দুদক জানায়, গ্রেফতার অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম, যার নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী। সার্বিক কার্যক্রমের তদারকি করেন দুদক ঠাকুরগাঁও অফিসের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি