1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ

পুরনো প্রেমের কারণে জওয়ান করতে চাননি

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

 

একের পর এক রেকর্ড গড়ছে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির চতুর্থ দিনে দুটি রেকর্ড গড়েছে জওয়ান। জানা গেছে, এটি বলিউডের ছবি হিসেবে সবচেয়ে কম সময়ে বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি আয় করেছে। স্বল্পতম সময়ের মধ্যে শাহরুখের পরপর দুটি ছবির ৫০০ কোটির বেশি কালেকশন, এই রেকর্ড আর কোনো ভারতীয় তারকার নেই।

প্রথম দিন থেকেই ছবিটি নিয়ে রীতিমতো উৎসব চলছে। দর্শকের ঢল নেমেছে সিনেমা হলগুলোতে। ফলে আয় হচ্ছে বিস্ময়কর। ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শ এটিকে আখ্যা দিয়েছেন ‘সুনামি, হারিকেন, টাইফুন’ ইত্যাদি নামে। ‘জওয়ান’ ছবিতে দক্ষিণী অভিনেত্রী নয়নতারা এবার শাহরুখ খানের জুটি হিসেবে প্রশংসা পাচ্ছে। অথচ এই ছবিতে তিনি শাহরুখের সঙ্গে কাজই করতে চাননি। দশ বছর আগে শাহরুখের আরেক ব্লকবাস্টার ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’ এ তার সঙ্গে পর্দা ভাগাভাগি করতে পারতেন নয়নতারা। কিন্তু ওই ছবির পরিচালক রোহিত শেট্টির প্রস্তাব তিনি সসম্মানে ফিরিয়ে দিয়েছিলেন। জানা গেছে, প্রস্তাব ফিরিয়ে দেওয়ার নেপথ্যে দুটি কারণ ছিল।

শোনা যায়, দীপিকা অভিনীত মীনাম্মা চরিত্র নয়, রোহিত শেট্টি নয়নতারাকে ‘ওয়ান টু থ্রি ফোর’ গানে নাচের প্রস্তাব দিয়েছিলেন। নয়নতারা শুধু একটি গানে আইটেম ড্যান্সার হতে রাজি ছিলেন না। এর জেরেই প্রস্তাব ফিরিয়ে দেন। পরে সেই নাচের প্রস্তাব যায় আরেক দক্ষিণী অভিনেত্রী প্রিয়মণির কাছে। শাহরুখের ‘জওয়ান’ এ প্রিয়মণিও রয়েছেন। আজাদের অন্যতম যোদ্ধা লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আরেকটি কারণ হলো, কোরিওগ্রাফার রাজু সুন্দরম। ‘ওয়ান টু থ্রি ফোর’ গানের কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন তিনি।

অনেকেই জানেন না, রাজু কিন্তু প্রভু দেবার ভাই। প্রভু দেবার সঙ্গে বহু বছর সম্পর্কে ছিলেন নয়নতারা। এটা নিয়ে অতীতে অনেক কথা হয়েছে। রাজুর কোরিওগ্রাফিতে নাচতে চাননি নয়নতারা। সেই কারণেও তিনি ‘চেন্নাই এক্সপ্রেস’ এর প্রস্তাব ফিরিয়ে দেন। জানা গেছে, সম্পর্ক থেকে বেরিয়ে এসে বিজ্ঞেস শিবানকে বিয়ে করেন তিনি। সেখানেই বর্তমানে তার সুখের সংসার।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি