
রাজধানীর কারওয়ান বাজার সোনারগাঁও ক্রসিংয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার (১২ আগস্ট) এই ঘটনা ঘটে।
হামলার শিকার ওই পুলিশ কর্মকর্তার হলেন, ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সুমন রেজা। ছিনতাইকারীকে ধরতে গেলে তখন ছিনতাইকারীর হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করে। এতে এডিসি সুমন রেজার ডান হাতের মধ্যমাংশে কেটে যায় এবং ছিনতাইকারী পালিয়ে যায়।
এই সাহসিকতার জন্য সাধারণ জনগনের প্রশংসায় ভাসছেন। উপ পুলিশ কমিশনার সুমন রেজা।