ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারণ জেলায় এক পুলিশ কনস্টেবল সহকর্মীর গুলিতে নিহত হয়েছেন।
নিহত কনস্টেবলের নাম সোনু কুমার। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবল সর্বজিৎ কুমারকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার রাতে পশ্চিম চম্পারণ জেলার সদর শহর বেত্তিয়া পুলিশ লাইনসে।
চম্পারন রেঞ্জের ডিআইজি হর কিশোর রাই সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, দুজন কনস্টেবলের মধ্যে তুচ্ছ বিষয়ে ঝগড়া হয়। এরপর অভিযুক্ত সর্বজিৎ কুমার তার সার্ভিস রিভলভার ব্যবহার করে সোনু কুমারকে গুলি করেন।
গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই সোনু কুমারের মৃত্যু হয়। ঘটনার পর সর্বজিৎ কুমার নিজের অস্ত্রসহ ভবনের ছাদে উঠে যান। পরে পুলিশ তাকে ঘিরে ফেলে এবং আটক করে জিজ্ঞাসাবাদে নেয়।
পুলিশ জানায়, ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
-এনডিটিভি
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com