1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

পুলিশ সদস্যকে মারধর, গ্রেফতার ৩

ভোলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪

 

ভোলার লালমোহন উপজেলায় পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) জেলা পুলিশ সুপারের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসআই কে এম আবদুল হক বুধবার (২২ মে) পৌরসভার ৬ নম্বরে হাইস্কুল মার্কেটে মাইমুনা ফ্যাশন দোকানের সামনে দায়িত্ব পালন করছিলেন। লালমোহন উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী আক্তার হোসেন শালিক মার্কার কর্মী-সমর্থকরা মিছিল করার সময় আবদুল হক ফোনে স্থিরচিত্র ধারণ করায় শালিক মার্কার কর্মী-সমর্থক মো. সোহান, মো. রাসেল, মো. আরিফ, মো. নিহাত, মো. রিপন, মো. জিহাদ, মেহেদীসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন সরকারি কাজে বাধা প্রদান করে।

পুলিশ সদস্যকে এলোপাতাড়ি চড়-থাপ্পড়, কিল-ঘুষি মেরে আহত করেন। এ ছাড়া প্রকাশ্যে খুন ও জখমের হুমকি প্রদান করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে। সংবাদ পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কে এম আবদুল হককে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ভর্তি করেন। এ ঘটনায় আবদুল হক লালমোহন থানায় একটি মামলা করেছে।

লালমোহন থানার ওসি মাহাবুবুল আলম বলেন, কে এম আব্দুল হককে মারধরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তার ওপর নিজের কর্মী-সমর্থকদের হামলার বিষয়ে জানতে শালিক প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের মোবাইল ফোনে কল দিলে ব্যস্ততা দেখিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি