1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

পুলিশ সদস্য আমিরুলকে হত্যায় মুক্তিযোদ্ধার সন্তানদের নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

শনিবার রাজধানীর নয়া পল্টন এলাকায় দায়িত্ব পালনকালে রাজনৈতিক দুর্বৃত্তদের হাতে বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য আমিরুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর শোক জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটি।

সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর সভাপতি জোবায়দা হক অজন্তা, প্রেসিডিয়াম সদস্য মাহবুব-উর রহমান রুহেল, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আহমাদ রাসেল, আল-আমীন মৃদুল, আজহারুল ইসলাম অপু আজ এক যৌথ বিবৃতিতে হত্যাকান্ডে জড়িতদের অতিদ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে গতকাল বিএনপি-জামাত রাজধানী জুড়ে যে তান্ডব চালিয়েছে তা নজির বিহীন। তারা পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিরুলকে নৃশংসভাবে পিটিয়ে, কুপিয়ে হত্যা করে তার মৃতদেহের উপর তান্ডব নৃত্য করেছে। এ সময় তারা প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য, অসংখ্য সাংবাদিকসহ সাধারণ মানুষকে আহত করেছে, অনেকগুলো যানবাহনে আগুন দিয়েছে, ভাঙচুর করেছে। তাদের নৃশংসতা দেখে কোনভাবেই এটিকে কোন রাজনৈতিক কর্মকান্ড বলা যাবে না। এটি কোন রাজনৈতিক দলের কাজ হতে পারে না।

তারা বলেন, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি আবারো আগুন সন্ত্রাসে লিপ্ত হয়েছে। এই অপশক্তিকে যেকোন মূল্যে প্রতিহত করতে হবে। এহেন পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে মুক্তিযোদ্ধার সন্তানসহ দেশপ্রেমিক জনতার ঐক্য গড়ে তোলার বিকল্প নেই।
নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিরুল ইসলামের মহতি আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের সদস্য, আত্মীয় পরিজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান। তারা তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। নেতৃবৃন্দ আহত পুলিশ সদস্য ও সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি