প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৩:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
পুলিশ সদস্য মাহিদুল নিজেই করেন মাদকের ব্যবসা
রক্ষক যখন ভক্ষক হয় তখন সাধারণ মানুষের উপর নেমে আসে হতাশা। তেমনি একজন পুলিশ সদস্য মাহিদুল। রাষ্ট্রের বিশেষ বাহিনীর সদস্য হিসেবে যেখানে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার কথা, সেখানে তিনি নিজেই করছেন মাদক সেবন। শুধু সেবনই নয়, পুলিশের পেশাকে কাজে লাগিয়ে দেভারসে করে যাচ্ছে মাদকের ব্যবসা।
রাজধানীর মুগদা, কমলাপুর, মানিকনগর'সহ আশপাশের বেশ কিছু এলাকায় ইয়াবা সাপ্লাই দেন এই মাহিদুল। নিজে একজন পুলিশ সদস্য হওয়ায় এই ব্যবসা তার জন্য হয়ে যায় খুবই সহজ। এই ব্যবসায় তার প্রধান সহযোগী তার স্ত্রী।
এই অপরাধী পুলিশ সদস্য মাহিদুলের বেশ কিছু মাদক সেবন ও মাদক বিক্রির ভিডিও ফুটেজ এসেছে আমাদের হাতে।
একজন পুলিশ সদস্য হয়েও নিজে মাদক সেবন করা, মাদক বিক্রি করা এবং মাদকের সিন্ডিকেট গড়ে তোলার বিষয় নিয়ে বিস্তারিত আসছে..
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com
Copyright © 2026 নিউজ ওয়াচ বিডি. All rights reserved.