1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

পূর্ব শত্রুতার জেরে খুন হন বাবুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

 

পূর্ব শত্রুতার জেরে রাজধানীর কল্যাণপুরে খুন হন বাবুল (৪৬)। নিহত বাবুল ময়মনসিংহ জেলার বারতিপাড়া বোরতিচর এলাকার মৃত সাফর আলীর পুত্র। এ ঘটনায় বাবুলের স্ত্রী শামীমা আক্তার বাদী হয়ে ৬ জনকে আসামি করে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।মামলার বিবরনে বলা হয়, পূর্ব শত্রুতার বিষয়কে কেন্দ্র করে আসামীগণের সঙ্গে বাবুল মিয়ার মনোমালিন্য সহ বিরোধ চলে আসছিল। ইং-০২/১২/২০২৫ তারিখ রাত অনুমান ১১:০০ ঘটিকার সময় ভিকটিম বাবুল (৪৬) ঢাকা হতে চট্টগ্রাম যাওয়ার নিমিত্তে কল্যানপুর বাসস্ট্যান্ড আসে। আসামীরা পূর্ব শত্রুতার বিষয়কে কেন্দ্র করে বাবুলকে কল্যানপুর বাসস্ট্যান্ড বিআরটিসি সংলগ্ন আসামীদের রুটির দোকানের সামনে পেয়ে পূর্ব শত্রুতার বিষয়কে কেন্দ্র করে পরস্পর যোগসাজোস করে এলোপাতারী কিল-ঘুষি সহ রুটি তৈরি বেলুন দিয়ে মারপিট করে। আসামীদের এলোপাথারী মারপিটের আঘতে বাবুলের নাকমুখ দিয়ে রক্ত ঝড়ে।

পরবর্তীতে ঢাকা- চট্টগ্রামগামী শ্যামলী পরিবহন বাসস্ট্যান্ডে আসলে বাবুল তার কাজের সহকর্মী জনৈক মোঃ সুলতান এর সহযোগীতায় কোন মতে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে গাড়ীতে উঠে পড়ে। চট্টগ্রাম যাওয়ার সময় কয়েরকবার বমি করে।ইং- ০৩/১২/২০২৫ তারিখ দুপুর অনুমান ০২:০০ ঘটিকার সময় চট্টগ্রাম পৌঁছার পর শারীরিক অবস্থা অবনতি হলে, তার সহকর্মী সুলতান সিএনজি যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজে পৌঁছালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষান নিরীক্ষা করে বাবুলকে মৃত ঘোষনা করেন।আসামীরা হলেন,১, মামুন (৪১) পিতা- মৃত হাতেম আলী, ২, আসমা বেগম (৩৬) স্বামী-মামুন শেখ, পিতা- কাঞ্চন মিয়া, ৩, শাহনাজ (৩৪) পিতা- কাঞ্চন মিয়া, ৪, হাসি বেগম (৩৮) পিতা-মৃত হাতেম আলী, ৫, সিদ্দিক (৪০) পিতা- অজ্ঞাত, ৬, বেবি বেগম (৩৬) পিতা- মৃত হাসেম আলী, সর্বসাং- বাসা নং- কে/২২, কল্যানপুর শহীদ মিনার রোড, স্ট্যাপ কোয়াটারের ভিতর, থানা-মিরপুর মডেল, জেলা-ঢাকা।

এদিকে পরিবারে একমাত্র উপার্জনকারী বাবুল হত্যার বিচার ও গ্রেফতারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে। মানববন্ধনে আসামীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসিতে ঝুলানোর দাবী জানান তারা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি