সদ্য অনুষ্ঠিত প্রকৌশলী সম্মেলনের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাথে কুশল বিনিময় করেছেন কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে আজাদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কানাডা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও টরোন্টো বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.কে আজাদ। অনুষ্ঠানে রাজউকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
এসময় রুহুল কবির রিজভী ও এ.কে আজাদের মধ্যে কানাডার রাজনৈতিক, অর্থনৈতিক ও বাংলাদেশী অভিবাসীদের বিভিন্ন বিষয়ে আন্তরিক আলোচনা হয়।
জাতীয় প্রকৌশলী সম্মেলন ২০২৬-এ দেশের প্রকৌশলী ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন। সম্মেলনে প্রকৌশল খাতের বিভিন্ন বিষয় ও সংশ্লিষ্ট নানা প্রসঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com