1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

প্রধানমন্ত্রী কে হত্যার হুমকির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ 

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মে, ২০২৩

 

রাজশাহীতে বিএনপি’র জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ও স্বেচ্ছাসেবক লীগ।

সোমবার (২২ মে) বিকাল ৫টায় জেলা আওয়ামী লীগ কায্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। পড়ে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বক্তব্য রাখেন।

অপরদিকে, রবিবার রাতে সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লঞ্চঘাট চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের কুশপুত্তলিকা দাহ কর। পরে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অন্যদিকে, মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়। পরে সেখানে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফ আলী আশু মিয়া, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক খন্দকার পারভেজ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এদিকে, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ বক্তব্য রাখেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি