1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

প্রফেসর ডক্টর আ.ন.ম. ইকবালের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪

 

গাঙ্গেয় অববাহিকার নিম্নাঞ্চলে অবস্থিত দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের,দক্ষিণ সৈয়দপুর গ্রামের হাওলাদার বাড়িতে জন্মগ্রহণ করেন। (নদী ভাঙ্গনের কারণে) বর্তমান স্থায়ী ঠিকানা চরফ্যাশন উপজেলার, হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মরহুম রফিক হাওলাদারের বড় ছেলে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সদ্য বিদায়ী চেয়ারম্যান, প্রফেসর ডক্টর আ.ন.ম.ইকবাল হোসেনের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

গত ৩ মে,শুক্রবার দিবগত রাত ২.২০ মিনিটে ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৪ মে, শনিবার ঢাকার উত্তরা ৩নং সেক্টর, ১২নং রোডের কেন্দ্রিয় মসজিদে প্রথম, বরিশাল সাগরদী আলিয়া মাদ্রাসা মাঠে ২য় এবং মরহুমের নিজ বাড়ি জামে মসজিদ মাঠে ৩য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

তার বিদায় আত্মার মাগফেরাতের জন্য জানাজার নামাজে উপস্থিত ছিলেন তার কর্মস্থলের সহকর্মী, ছাত্র, শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয়-স্বজনসহ হাজার হাজার মানুষ।

শিক্ষাবিদ ফকিহ ও শাইখুল হাদীস ডক্টর প্রফেসর আ.ন.ম. ইকবাল হোসাইন ছাত্র জীবনে ১৯৮৭ সালে দাখিল, ১৯৮৯ সালে আলিম, ১৯৯১ সালে ফাজিল এবং ২০০০ সালে কামিল, ফিকাহ বিভাগে মাদরাসা বোর্ডে প্রথম শ্রেণীতে প্রথম হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকে ভর্তি হয়ে পরে ছাত্রত্ব বাতিল করে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতকে ৬ষ্ঠ স্থান এবং স্নাতকোত্তরে ৩য় স্থান লাভ করেন। উল্লেখ তিনি আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। চাকুরি জীবনে তিনি সাগরদি আলিয়া মাদ্রাসার প্রভাষক হিসেবে যোগদান করেন, পরে সীতাকুন্ড আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন পরে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, আল-হাদীস এন্ড ইসলামী স্টাডিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ছিলেন একজন ইসলামি জ্ঞানের মহা পন্ডিত। তিনি জীবনের সম্পূর্ণ সময়টা ইসলামের খেদমতে অতিবাহিত করেছেন। শিখেছেন এবং শিখিয়েছেন। তার অকাল মৃত্যুতে পরিবার আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী বর্গ গভীরভাবে শোকাহত।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি