1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

প্রয়াত সাংবাদিক মনসুর আহমেদ আকন্দের মৃত্যুবার্ষিকী পালিত

মো. জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

প্রয়াত সাংবাদিক মনসুর আহমেদ আকন্দের মৃত্যুবার্ষিকী পালিত

মো. জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার প্রয়াত সাংবাদিক মনসুর আহমেদ আকন্দের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ‘ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব’ এ এই অনুষ্ঠান আয়োজিত হয়। এসময় সাংবাদিক মনসুর আহমেদ আকন্দের জীবনী নিয়ে স্থানীয় সাংবাদিকরা আলোচনা করেন। পরবর্তীতে তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া করা হয়। দোয়া শেষে সকলে ইফতার মাহফিলে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক, সহ-সভাপতি শফিউল্লাহ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, কোষাধ্যক্ষ মিসবাউল হক মালেক, দৈনিক দেশের কন্ঠের উপজেলা প্রতিনিধি ফয়সল আহমেদ, প্রয়াত সাংবাদিক মনসুর আহমেদ আকন্দের ছেলে ফয়সাল আহমেদ শাকিল, ছোট ভাই আবু সালেক প্রমুখ।

আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের আগে সাংবাদিক মনসুর আহমেদ আকন্দের কবর জিয়ারতে অংশ নেন তাঁর পরিবারের সদস্যসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, সাংবাদিক মনসুর আহমেদ আকন্দ দৈনিক ইত্তেফাক পত্রিকার কলামিস্ট ছিলেন। এছাড়াও তিনি দৈনিক জাহানের উপজেলা প্রতিনিধি এবং ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি