1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিস প্রাঙ্গণ শতভাগ ধূমপানমুক্ত রাখার উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

আজ সকাল ১১টায় রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত “অধূমপায়ীদের সুরক্ষায় প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিস প্রাঙ্গণ শতভাগ ধূমপানমুক্ত রাখতে করণীয়” শীর্ষক আলোচনায় সংশ্লিষ্ট তথ্য ও মতামত উপস্থাপিত হয়।

তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ) আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান।

আলোচনায় অধূমপায়ীদের সুরক্ষায় প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিস প্রাঙ্গণ শতভাগ ধোঁয়াযুক্ত ও ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্যমুক্ত ঘোষণা এবং ‘ধূমপানের জন্য নির্ধারিত স্থান’ অনুমোদন না দেওয়ার যৌক্তিকতা ইত্যাদি বিষয় তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে ড. মোঃ আবু সুফিয়ান বলেন, “তামাকের ধোঁয়ায় প্রায় সাত হাজার রাসায়নিক পদার্থ চিহ্নিত হয়েছে, যার মধ্যে প্রায় ২৫০টি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব পদার্থ ধূমপায়ী ও অধূমপায়ীদের মারাত্মক রোগে আক্রান্ত করে এবং অকালমৃত্যুর ঝুঁকি বাড়ায়।”

অনুষ্ঠানে উবিনীগের পরিচালক সীমা দাস সীমু-এর সঞ্চালনায় প্রবন্ধ উপস্থাপন করেন আতাউর রহমান মাসুদ। এছাড়াও বক্তব্য রাখেন-
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ড. মো. বায়জার রহমান,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব,
এআরডি নির্বাহী পরিচালক ও তাবিনাজের সদস্য ইয়াসমিন জাহান, জামালপুরের ঝুমকার সদস্য শারমিন কবির বীণা,
এবং গার্মেন্টস শ্রমিক নেত্রী সুলতানা বেগম প্রমুখ।

আলোচকবৃন্দ অধূমপায়ীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি-বেসরকারি সকল দপ্তরে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধি ও কঠোর নীতিমালা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি