জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক আইয়ুব ভুঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডার-টরোন্টো বাংলা টাউন বিজনেস এসোসিয়েশনের সাধারন সম্পাদক, কানাডা জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ.কে আজাদ। ৩ আগষ্ট সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব সম্পাদকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় এ কে আজাদকে আন্তরিক অভিনন্দন জানান সাংবাদিক নেতা আইয়ুব ভুঁইয়া। একান্ত আলাপচারিতায় এ.কে আজাদ কানাডায় প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বর্তমান সামাজিক ও রাজনৈতিক অবস্থা, প্রবাসী ব্যবসায়ীদের সম্ভাবনা ও নানা বিষয় সম্পর্কে প্রেসক্লাব সাধারণ সম্পাদককে অবহিত করেন। আলোচনা শেষে প্রেসক্লাব সম্পাদক প্রবাসী অতিথির হাতে উপহার সামগ্রী তুলে দেন।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com