1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি “আন্তঃ কলেজ কুইজ অলিম্পিয়াড-২০২৩

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩

 

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিস অব দ্যা স্টুডেন্ট অ্যাফেয়ার্স এন্ড ক্যারিয়ার সার্ভিসেস এবং এডমিশন এন্ড প্রোমোশন ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে “আন্তঃ কলেজ কুইজ অলিম্পিয়াড-২০২৩” এর প্রথম পর্ব ২০ জুন, সকাল ১১ টায় গুলশান মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃ কলেজ কুইজ অলিম্পিয়াড-২০২৩ এর ১ম পর্বে শিক্ষার্থীরা তাদের নিজস্ব কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে প্রতিযোগিতা করে। এতে বিজয়ী হয়েছেন বিজ্ঞান বিভাগের রায়হান হোসাইন, ১ম রানার্স আপ একই বিভাগের মিজানুর রহমান, ২য় রানার্স আপ হয়েছেন বিজনেস বিভাগের তানজিদুল ইসলাম। প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করেন গুলশান মডেল কলেজের অধ্যক্ষ জনাব মোস্তফা জামান এবং বিজয়ীদের হাতে চেক তুলে দেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আনিসুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধানগন, উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও গুলশান মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এই ইভেন্টের মূল লক্ষ্য হল শিক্ষার্থীরা যেনো তাদের জ্ঞান এবং দক্ষতার চ্যালেঞ্জিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারে এবং শিক্ষাক্রমের বাইরে তাদের জ্ঞান বাড়ানোর ব্যপারে উত্সাহিত হয়।

উল্লেখ্য, “আন্তঃ কলেজ কুইজ অলিম্পিয়াড ২০২৩” দুটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। ১ম পর্যায়: শিক্ষার্থীরা তাদের নিজস্ব কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে প্রতিযোগিতা করবে। ২য় পর্যায়: বিভিন্ন কলেজের বিজয়ীরা কুইজ অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে এবং সেরা তিন স্কোরকারী ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হবে। প্রত্যেক বিজয়ীকে আন্তঃ কলেজ কুইজ অলিম্পিয়াড ২০২৩-এ তাদের কৃতিত্বের চিহ্ন হিসেবে পুরস্কারের অর্থ এবং একটি করে ক্রেস্ট প্রদান করা হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি